স্ট্রিম সংবাদদাতা

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে কক্সবাজারে হোটেল সি-গালের রেস্তোরাঁ ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে তাকে রেস্তোরাঁ থেকেই গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল শনিবার রাতে পুলিশ বাদী হয়ে তার নামে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করে।
ভুক্তভোগী পর্যটক মোহাম্মদ রাসেল উদ্দিন জানান, তিনি ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে আবাসিক হোটেল সি-গালে উঠেন। রাতে পরিবারসহ হোটেলটির নিজস্ব রেস্তোরাঁয় খাবার খেতে গেলে দেশি বলে সোনালি মুরগি দেওয়া হয়। তিনি হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে জানায়, তারা এভাবেই বিক্রি করেন।
তিনি আরও জানান, বিষয়টি তিনি কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ফোনে জানান। পরে রেস্তোরাঁ ম্যানেজার তাঁকে কল করে হুমকি দেন।
রাসেলের দাবি, ওই ফোনকলে রেস্তোরাঁ ম্যানেজার হোটেলটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক রয়েছে বলে তাঁকে জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। এমনকি এটি ‘তারেক রহমানের হোটেল’ নামে পরিচিত জানিয়ে ভয়ভীতি দেখান ও হুমকি দেন।
এদিকে, বিষয়টি জানতে পেয়ে সাংবাদিকরা যোগাযোগ করলে রেস্তোরাঁ ম্যানেজার ফের এই কথা বলেন। ওই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে হোটেল সি-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় ওই ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় রাসেল সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থার (জিআরএস) অনলাইন প্ল্যাটফর্ম এবং জেলা প্রশাসনের পর্যটন সেলে অভিযোগ দিয়েছিলেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সেবাস্টিন রেমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

.png)

রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৪ মিনিট আগে
ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন সহজ করতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রম শুরু করেছে।
২০ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি।
২ ঘণ্টা আগে