স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মুকিমবাজারের ওই হেলমেটের গোডাউনে আগুন লাগার তথ্য পান তারা। দ্রুত সেখানে ৭টি ইউনিট পাঠানো হয়। পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলেও জানান তিনি।

.png)

মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আর ঘটনা ধামাচাপা এবং আলামত নষ্টের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৫ মিনিট আগে
সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরুর প্রথম পাঁচ দিনে ৬৪০ মেট্রিক টন মাছ বাজারজাত করা হয়েছে। এসব মাছ থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা শুল্ক আয় করেছে।
৩৭ মিনিট আগে
ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন সহজ করতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রম শুরু করেছে।
১ ঘণ্টা আগে