স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানায়, যৌথ বাহিনীর সহযোগিতায় গতকাল রাতে খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা-পুলিশ। নাশকতাসহ একাধিক মামলার আসামি কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মো. হাবীবুল্লা জানান, ১৫ আগস্ট উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে মিছিলের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, রাজধানীর মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে মিরপুর-১ নম্বরের শাহআলী এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। আজ রোববার সকালে তার রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।
রেজাউল হক বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২০২৩ সালে পর থেকে উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
ওসি হাফিজুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন রেজাউল হক বিশ্বাস। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টির বেশি হত্যা মামলা থাকায় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি।
১ ঘণ্টা আগে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব নেই। আমরা এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না।
১ ঘণ্টা আগে
৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের কথা ঘোষণা করে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সরাসরি অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
২০১৪ সাল থেকে গত ১৩ বছরে চট্টগ্রামের শিপব্রেকিং ইয়ার্ডগুলোয় ১৬১ শ্রমিক নিহত হয়েছেন। সংগঠনটির মতে, এগুলোকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দিলে ভুল হবে। এগুলো দুর্ঘটনা নয়, বরং অবহেলাজনিত হত্যাকাণ্ড।
২ ঘণ্টা আগে