স্ট্রিম প্রতিবেদক

ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স সেবা সহজ করার পাশাপাশি ৫ বছর মেয়াদে তা নবায়নের সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, মানবাধিকার উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, হয়রানিমুক্ত ও ডিজিটালাইজড সেবা দেওয়ার উদ্দেশ্যে ওয়ান-স্টপ সার্ভিস বিবেচনা করা হচ্ছে। ঘরে বসেই ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স পরিশোধের ব্যবস্থা চালু করা হবে।
ডিএসসিসির আওতায় প্রায় আড়াই লাখ ট্রেড লাইসেন্স রয়েছে জানিয়ে প্রশাসক মো. আব্দুস সালাম সব ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসার আহ্বান জানান। তিনি জানান, যানজট কমানো ও শৃঙ্খলা আনতে ব্যাটারিচালিত রিকশা ও হকার নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে পুরান ঢাকার যানজট কমাতে কিছু সড়কে একমুখী গাড়ি চলাচলে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান জানান, ২০২৬-২৭ অর্থবছরে ট্রেড লাইসেন্স খাত থেকে ১৫০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে করপোরেশন এলাকায় ২ লাখ ৪৬ হাজার ১৮০টি বাণিজ্যিক লাইসেন্স চালু রয়েছে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, উদ্যোক্তাদের যাতায়াত ও সময়ক্ষেপণ কমাতে অনলাইন সুবিধা জোরদার এবং বহু বর্ষী লাইসেন্স নবায়নের বাধ্যবাধকতা সহজ করা প্রয়োজন। ডিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম জানান, যানজট নিয়ন্ত্রণে কয়েকটি মোড়ে এআই ক্যামেরা বসিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। পরে মুক্ত আলোচনায় বক্তব্য দেন ডিসিসিআই পরিচালক মোহাম্মদ জমশের আলী, সাবেক সহসভাপতি আব্দুস সালাম ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী ভূট্টোসহ অনেকে।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ মিনিট আগে
সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরুর প্রথম পাঁচ দিনে ৬৪০ মেট্রিক টন মাছ বাজারজাত করা হয়েছে। এসব মাছ থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা শুল্ক আয় করেছে।
২৮ মিনিট আগে
রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৩৮ মিনিট আগে
কক্সবাজারে হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির নামে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগ, প্রতিকারে ভুক্তভোগীকে রেস্তোরাঁ ম্যানেজার রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেবার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার পর অভিযুক্ত ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে।
১ ঘণ্টা আগে