স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লা নগরে ভাড়া বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে থেকে সেখান থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
নগরের কালিয়াজুরী এলাকার পিটিআই মাঠসংলগ্ন নীলা কটেজ নামে একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তাঁরা। তাঁদের মৃত্যুর ঘটনায় বাসার সিসি টিভি ফুটেজে একজন ব্যক্তির প্রবেশ ও অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তথ্য জানিয়েছেন।
নিহত শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিংকি (২২) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁর মায়ের নাম তাহমিনা বেগম (৫০)। তাঁর স্বামী নুরুল ইসলাম কুমিল্লা আদালতের হিসাবরক্ষক ছিলেন। কয়েক বছর আগে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে তাহমিনা বেগমের বড় ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে দরজা খোলা পান। ভেতরে গিয়ে দুটি আলাদা কক্ষে মা ও বোনকে খাটে শুয়ে থাকতে দেখেন। পরে ছোট ভাই আসার পরও নড়াচড়া না দেখে ডাকাডাকি করলে তাঁদের মৃত অবস্থায় দেখতে পান।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৮টার দিকে মাথায় টুপি, পাঞ্জাবি-পাজামা পরা এক ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেন। সকাল ১১টার দিকে বের হয়ে কিছুক্ষণের মধ্যে আবার ওই বাসায় প্রবেশ করেন। পরে দুপুর দেড়টা পর্যন্ত তাঁকে বের হতে দেখা যায়নি।
নীলা কটেজের মালিক আনিসুর রহমান বলেন, চার বছর আগে বাসাটি ভাড়া নেন কুমিল্লার আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম। তাঁর মৃত্যুর পর সন্তানদের নিয়ে থাকেন তাঁর স্ত্রী। রাত ১টার দিকে নিহতের ছেলে আল আমিন ফোনে তাঁকে জানান, তাঁর মা ও বোনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দুইটি আলাদা কক্ষে তাঁদের মরদেহ দেখতে পান বলে জানান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নিহতের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। তবে মেয়ের গলায় হালকা দাগ ও মায়ের চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে