স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধায় তিস্তা নদীতে বহুল প্রতীক্ষিত মওলানা ভাসানী সেতু আড়ম্বর উদ্বোধনের এক দিন পরই ডুবে গেছে অন্ধকারে। আলোকোজ্জ্বল উদ্বোধনের পরই সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সরবরাহের ৫ লাখ টাকার সংযোগ তার নিয়ে গেছে চোরেরা। এখন সন্ধ্যা হলেই অন্ধকার সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।
শুক্রবার (২২ আগস্ট) সংবাদমাধ্যমে তার চুরি নিয়ে খবর প্রকাশের পর বিষয়টি মানুষের আলোচনায় চলে আসে। পরে ওই ঘটনায় রাতেই সুন্দরগঞ্জ থানায় মামলা করেন সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, চোরেরা ৫ লাখ ১০ হাজার টাকার সংযোগ তার নিয়ে গেছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করছেন।
তার চুরির বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন ‘বিষয়টি বৃহস্পতিবার রাতেই আমরা জানতে পারি। (বুধবার) উদ্বোধনের পর দিন কোনো এক সময়ে দুর্বৃত্তরা সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি করেছে। দ্রুত নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হবে। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।’

এর আগে বুধবার (২০ আগস্ট) সেতুটির আলোকোজ্জ্বল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিন্তু সন্ধ্যায় দর্শনার্থীরা তিস্তা সেতু দেখতে এসে পড়েন বিড়ম্বনায়। সেতুর শোভাবর্ধনের বৈদ্যুতিক বাতি জ্বলে না ওঠায় ওই এলাকায় যানজট পড়ে।
বুধবার অনুষ্ঠান দেখতে আসা একাধিক দর্শনার্থী বলেন, উদ্বোধনের সময়ই সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে দেখে, অনেক স্থানে সংযোগ তার চুরি হয়ে গেছে। পরে বাধ্য হয়ে জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। তবে বিষয়টি তখন গোপন রাখে কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার রাতেও অন্ধকারে ডুবে ছিল সেতুটি। অনেক যাত্রী ও স্থানীয় বাসিন্দারা সেতুর বাতি বন্ধ থাকার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ফেসবুকে ভাইরাল হয় ল্যাম্পপোস্টের তার কেটে নেওয়ার ছবিও।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, সেতুর শৃঙ্খলা রক্ষায় সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য রাখা হচ্ছে। এ ছাড়া স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে।
গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী বলেন, ‘সেতুর ওপর ও আশপাশের শোভাবর্ধনের বিদ্যুতের সংযোগ তার যারা চুরি করেছে, তারা সাধারণ চোর নয়। তবে আগামী দিনে যাতে আর চুরি না হয়, সেজন্য পুলিশসহ আমরাও চেষ্টা করছি।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে