স্ট্রিম সংবাদদাতা

রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে কার্যালয় ঘেরাও করে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলা ও ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের দাবি জানান।
তবে পাউবোর দাবি, তিস্তায় গুরুতর কোনো ভাঙন নেই। যেখানে ভাঙন দেখা দিয়েছে, সেখানে ইতোমধ্যে জিওব্যাগ ফেলা হচ্ছে।
বিক্ষোভকারীরা বেলা সাড়ে ৪টা পর্যন্ত পাউবো কার্যালয়ের সামনে অবস্থান করেন তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক ব্যক্তি। তারা অভিযোগ করেন, চলতি বন্যায় তিস্তায় কয়েক দফা ভাঙনে অনেক পরিবার বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা হারিয়েছে। নদীর চর বাগডোহরা, চর মিনাবাজার, বিনবিনা ও কোলকন্দ এলাকায় বর্তমানে ভাঙন সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। এসব এলাকায় দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে আরও বহু পরিবার বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কা রয়েছে।
চর মিনাবাজারের বাসিন্দা আব্দুল গোফ্ফার হোসেন বলেন, ‘হামার বাড়িঘর রক্ষা করার জন্য নিজেরাই টাকা তুলিয়া একটা বাঁধ বানাইছিনো। এবারের বানে সেই বাঁধটাও ভাঙি গেইছে। এর সঙ্গে কয়েকটা বাড়িও ভাঙি গেইছে। যখন তখন হামার বাড়িও ভাঙি যাইবে। পানি উন্নয়নের কর্মকর্তারা হামার কোনো খোঁজখবর নেয় না। সেই জন্য হামরাই আসনো খবর নিবার।’
ঠিকাদারের মাধ্যমে দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানান বাগডোহরা চরের গোলজার আহম্মেদ, চর বিনবিনার মমিনুর রহমান। গঙ্গাচড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তার বাম ও ডান তীরে কোথাও গুরুতর ভাঙন দেখা দেয়নি। যেখানে কিছু ভাঙন হয়েছে, সেখানে জিওব্যাগ ফেলে তা প্রতিরোধের কাজ চলছে। বাম তীরের যে ভাঙনের অভিযোগ এসেছে, সেটি মূলত নদীর ভেতরের চরাঞ্চলে, যেখানে কিছু মানুষ বসবাস করে।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
৩৯ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
৪৪ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে