স্ট্রিম প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জে রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের বিরুদ্ধে স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাঁকে তলব করে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলেছে।
রোববার (২৮ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার সময় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২৪টি ডিম ও ২২ প্যাকেট বিস্কুট নিজের বাসায় নিয়ে যাচ্ছিলেন ওই শিক্ষিকা। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশের বরাতে মন্ত্রণালয় জানায়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সন্তোষজনক জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ও কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে