স্ট্রিম প্রতিবেদক

নিজ নিজ নির্ধারিত আদালত ছেড়ে অন্য আদালতে গিয়ে বিভিন্ন মামলায় ‘প্রভাব বিস্তারের’ চেষ্টার অভিযোগে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সতর্ক করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আদালত চলাকালীন সময়ে নিজ আদালত ছাড়া অন্য কোথাও না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের এসব আইন কর্মকর্তাদের।
বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (নোটিশ) এই নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অবগত হয়েছেন যে বিভিন্ন আদালতে কর্তব্যরত কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন সময়ে উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।
এই পরিস্থিতিতে বিচারিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলকে আদালত চলাকালীন সময়ে নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোন আদালতে গমন না করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’
সুপ্রিম কোর্টের হাই কোর্ট ও আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা (এএজি) দায়িত্ব পালন করেন। এদের প্রত্যেককে দৈনন্দিন শুনানির জন্য সুনির্দিষ্ট বেঞ্চ বা আদালত নির্ধারণ করে দেওয়া থাকে।
নির্ধারিত বেঞ্চের বাইরে গিয়ে অন্য বেঞ্চের মামলায় প্রভাব খাটানোর অভিযোগ ওঠার পরই অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এই সতর্কতামূলক নোটিশ জারি করা হলো।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে