স্ট্রিম প্রতিবেদক

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামীকাল শনিবার (১৩ জুন) দেশে ফিরছে সংসদীয় প্রতিনিধিদল। ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে গত বুধবার (১০ জুন) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় প্রতিনিধিদলটি চীন সফরে যায়।
শুক্রবার (১২ জুন) সংসদ সচিবালয় জানিয়েছে, সফরের তৃতীয় দিনে প্রতিনিধিদল কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করে। সেখানে তাঁরা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং বিশেষ করে শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসা কর্মসূচি সংক্রান্ত একটি থিমভিত্তিক সেশনে অংশ নেন।
এরপর চীনের উন্নত যোগাযোগ প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে তাঁরা ‘ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেন।
এছাড়া কুনমিংয়ে ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো এবং চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সংসদ সদস্য আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল, সুলতানা জেসমিন এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে স্বাস্থ্য খাতে যৌথ উদ্যোগ এবং সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
এর আগে গত ১০ জুন কুনমিংয়ে পৌঁছানোর পর প্রতিনিধিদলটি চীনের জাতীয় গণকংগ্রেসের (ন্যাশনাল পিপলস কংগ্রেস) ভাইস চেয়ারম্যান হি ওয়াইয়ের সঙ্গে বৈঠক করে।
১১ জুন সপ্তম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে ডেপুটি স্পিকার কুনমিংয়ে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জুনের শেষভাগে চীন সফর করবেন। বক্তব্যে তিনি সার্কের মতো আঞ্চলিক ফোরামকে কার্যকর করার ওপর জোর দেন।
একই দিনে প্রতিনিধিদল ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেয়, যেখানে বাংলাদেশ ‘থিম কান্ট্রি’ হিসেবে অংশ নিয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ ৮৪টি বাণিজ্য প্যাভিলিয়ন স্থান পেয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে