স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
সোমবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘কোটালীপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। একই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের পেছন থেকে সজোরে ধাক্কা দেয় অন্য একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের সহায়তায় বাসযাত্রীসহ আহত অন্তত ৫০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, ‘সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের নিচু জমিতে পড়ে যায়। মাইক্রোবাসটি পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে।’
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। রাস্তার উভয় দিকে কয়েক শ যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে দুপুর তিনটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে