স্ট্রিম প্রতিবেদক

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট উপভোগ করেছে বিপুলসংখ্যক দর্শনার্থী। বৃহস্পতিবার (২৬ মার্চ) সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল। পরে মঞ্চ মাতান একুশে পদকপ্রাপ্ত ব্যান্ড দল ‘ওয়ারফেজ’।
স্বাধীনতার মঞ্চে সুর ও শক্তি শিরোনামে কনসার্ট শুরু হয় সন্ধ্যা ৭টায়। এতে প্রথমে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের। পরে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা প্রায় ১ ঘণ্টা গান পরিবেশন করেন। ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ অর্কেস্ট্রা নিয়ে শুরু হয় তাদের পরিবেশনা।
কনসার্টে আসা রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী আহাদ বলেন, সেনাসদস্যরা এত ভালো পারফর্ম করবেন বুঝতে পারিনি। এসে ভালো লাগছে।
এশার নামাজের বিরতির পর প্রায় সোয়া ৯টায় মঞ্চে উঠে ব্যান্ড দল ওয়ারফেজ। এরপর জনপ্রিয় সব গানের মুর্ছনায় মুগ্ধ করেন দর্শকদের।
স্ত্রীকে নিয়ে কনসার্টে আসা ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, বাসার কাছে, তাই স্ত্রীকে নিয়ে এসেছি। আমি নিজের চোখে স্বাধীনতা দেখেছি। সামনে একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ দেখতে চাই।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে