স্ট্রিম প্রতিবেদক

দেশের সাত জেলায় বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৩ জুলাই) দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিবৃতিতে এ দাবি জানান তারা।
শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা ও স্বস্তির কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়কে মানবিক দৃষ্টিভঙ্গি দেখাতে আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে বলা হয়, বন্যায় ইতোমধ্যে ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবার পানিবন্দি। একই সঙ্গে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্যাদুর্গতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বন্যাকবলিত অঞ্চলের যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের পক্ষে কেন্দ্রে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
আরও বলা হয়, আকস্মিক দুর্যোগে অসংখ্য শিক্ষার্থীর পড়াশোনার বইখাতা ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় আক্রান্ত এলাকায় শিক্ষার্থীরা পরীক্ষায় বসলে তারা অন্যান্য এলাকার থেকে মানসিকভাবে পিছিয়ে পড়বে। এর নেতিবাচক প্রভাব পড়বে ফলাফলে। দেশের একটি বড় অংশের পরীক্ষার্থীদের এমন সংকটে রেখে পরীক্ষা চালু রাখলে মেধার সঠিক মূল্যায়ন বাধাগ্রস্ত হবে এবং সমতা নষ্ট হবে।
ছাত্রদল মনে করে, দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির উন্নতি, কেন্দ্রসমূহ পুনরায় উপযোগী এবং যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত হওয়া পর্যন্ত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখাই যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব।
এই পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে