স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও তীব্র হয়। বিকেলে ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
যাত্রীদের অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে স্থানীয় পরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। রাজবাড়ী থেকে ঢাকাগামী যাত্রী আনোয়ার হোসেন জানান, স্বাভাবিক ভাড়া ৬০ টাকার স্থলে ১০০ টাকা নেওয়া হচ্ছে। ফরিদপুর থেকে আসা হারুন মিয়া অভিযোগ করেন, ৮০ টাকার ভাড়া ২০০ টাকা রাখা হচ্ছে। এ বিষয়ে কোনো তদারকি নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, শুক্রবার বিকেল থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে, যার মাধ্যমে যাত্রীদের ভোগান্তি ছাড়াই পারাপার করা সম্ভব হচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে