স্ট্রিম প্রতিবেদক

রামিসা হত্যার ঘটনায় শরিয়াহ আইনের প্রয়োগ চেয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ। এ ঘটনায় নারী ও শিশুদের বর্বরতার হাত থেকে রক্ষা করতে বিদ্যমান আইনের ব্যর্থতা প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
বুধবার (২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউনুস আহমদ বলেন, সুপ্রিম কোর্ট থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ৯০টির বেশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ১ লাখ ৫১ হাজার ৩১৭টি, যার বড় একটি অংশ ধর্ষণের মামলা। এর অর্থ হলো অপরাধীরা শাস্তি পাচ্ছে না।
মামলাগুলো ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতার কথা উল্লেখ করে ইউনুস আহমদ বলেন, বিদ্যমান আইনি ব্যবস্থায় মামলা ঝুলিয়ে রাখা, দীর্ঘসূত্রতা, সাক্ষী ব্যবস্থাপনা ও আইনের দুর্বলতার কারণে অপরাধীর কোনো শাস্তি হয় না।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, গতকাল পল্লবীতে শিশু রামিসা হত্যার যে বিবরণ পাওয়া যাচ্ছে তা ভয়াবহ ও বিভীষিকাময়। মানুষের প্রতি মানুষ এত নির্মম হতে পারে, তা কল্পনাও করা যায় না। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; প্রায়শই দেশের কোনো না কোনো প্রান্তে শিশুদের সঙ্গে এ ধরনের বর্বরতার ঘটনা ঘটছে। নারীদের ওপরও ভয়াবহ নৃশংসতা চালানো হচ্ছে।
ইউনুস আহমদ বলেন, এই ধরনের ঘটনা সবসময় বিচারের বাইরে থেকে যাচ্ছে। অপরাধীর শাস্তি হচ্ছে না। নিহত রামিসার বাবার আর্তনাদেও সেই চিত্র ফুটে উঠেছে। তিনি আক্ষেপ করে বলছিলেন— ‘আমি কোনো বিচার চাই নাই, আপনারা বিচার করেন না।’ বিদ্যমান আইন ও বিচারের প্রতি এই গণ-অনাস্থা বর্তমান আইনি ব্যবস্থার ধারাবাহিক ব্যর্থতার প্রতিফলন। শিশু ও নারীদের বর্বরতার হাত থেকে রক্ষা করতে শরিয়াহ আইন বিকল্প হতে পারে। রাষ্ট্রকে শরিয়াহ আইন প্রয়োগের দিকে এগিয়ে যেতে হবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ few সেকেন্ড আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে