স্ট্রিম প্রতিবেদক

ভারতে মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর ওপর হামলা, হত্যাকাণ্ড ও ধর্মীয় উৎসবে বাধার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ উদ্বেগের কথা জানান।
এস এম মাহবুবুল আলম জানান, চলতি মাসেই ভারতের ওড়িশায় জুয়েল রানা ও বিহারে মোহাম্মদ আজহার হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কেরালায় বাংলাদেশি সন্দেহে একজন নিরীহ ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনাও ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর ধারাবাহিকভাবে গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটছে। বাংলাদেশ এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো সহিংসতা হিসেবে দেখছে।
মাহবুবুল আলম বলেন, ‘গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর যে সহিংসতা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ এ ধরনের কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’ তিনি প্রত্যাশা করেন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবে ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনবে। তিনি আরও বলেন, নিজ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও মর্যাদা দেওয়া প্রত্যেক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামিদের ভারতে পালানোর প্রসঙ্গে মুখপাত্র বলেন, দুজন আসামিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে