স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাসের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ায় ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে লোকাল ও দূরপাল্লার সাধারণ বাসের ক্ষেত্রে এই বিলম্বের চিত্র সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
রংপুর যাওয়ার জন্য গাবতলী টার্মিনালে অপেক্ষা করছেন সজীব নামের এক যাত্রী। দুপুর দুইটায় তাঁর বাস ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সেটি টার্মিনালে পৌঁছায়নি। দীর্ঘ সময় ধরে মালামাল নিয়ে অপেক্ষারত সজীব বলেন, 'দুইটায় বাস আসার কথা ছিল, কিন্তু এখনো বাসের দেখা নেই। কতক্ষণ এভাবে বসে থাকতে হবে তাও বুঝতে পারছি না।'
একই ধরনের ভোগান্তির শিকার হয়েছেন যশোরগামী যাত্রী শফিকুল ইসলাম। তিনি জানান, সকাল ১০টার বাসের টিকিট কেটে দুপুর ১টা পর্যন্ত তাঁকে কাউন্টারে বসে থাকতে হয়েছে। শফিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সড়কে যানজটের অজুহাত দিয়ে বাস দেরিতে আসছে। কিন্তু আমাদের যে ভোগান্তি হচ্ছে, তার কোনো সমাধান কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে না।'
পরিবার নিয়ে কুষ্টিয়া যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছিলেন আয়েশা সিদ্দিকা। তিনি বলেন, 'বাস ছাড়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেছে অনেক আগে। বৃষ্টিতে বাচ্চাদের নিয়ে টার্মিনালে অপেক্ষা করা খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। কোনো বাসেরই ঠিকঠাক সময়সূচি পাওয়া যাচ্ছে না।'
টার্মিনালের অধিকাংশ লোকাল বাসের অবস্থাই এখন এমন নাজুক। এ বিষয়ে গাবতলীর ‘সেলফি পরিবহনের’ টিকিট কাউন্টারে যোগাযোগ করা হলে জানানো হয়, তাদের বাস দ্রুতই চলে আসবে। তবে বাস ঠিক কখন পৌঁছাবে বা ছাড়বে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা দিতে পারেনি।
যাত্রীদের অভিযোগ, সঠিক সময়ে বাস না ছাড়া এবং কাউন্টারগুলো থেকে স্পষ্ট তথ্য না পাওয়ায় তাঁদের ভোগান্তি আরও কয়েক গুণ বেড়েছে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৬ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে