লেবাননে ড্রোন হামলায় নিহত
স্ট্রিম সংবাদদাতা

স্ত্রী-কন্যাদের সঙ্গে শুক্রবার (৮ মে) রাতে শেষ কথা বলেছিলেন লেবানন প্রবাসী শফিকুল ইসলাম। এ সময় দুই মেয়েকে উচ্চশিক্ষিত করার স্বপ্নের কথা বলেছিলেন তিনি। মেয়েরা যেন কোনো কষ্ট না পায়, এ জন্য তাঁদের খেয়াল রাখতে বলেন স্ত্রীকে। সংসারে অভাব অনাটন আর থাকবে না। ধার-দেনার সব টাকা আস্তে আস্তে পরিশোধ করে দেবেন বলে তাঁকে আশ্বস্ত করেছিলেন শফিকুল। অসুস্থ বাবা-মায়ের দিকেও খেয়াল রাখতে বলে বলেছিলেন তিনি।
ফোনে শফিকুল জানিয়েছিলেন, লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা হচ্ছে। শহরে গুলি বর্ষণও চলে। তবে তাঁরা দুই বাংলাদেশীসহ আরও কয়েকজন দেশটির গ্রামাঞ্চলের এক বাড়িতে আছেন বলে স্বস্তি প্রকাশ করেছিলেন তিনি। তাঁকে শুধু নিজের প্রতি খেয়াল রেখে সাবধানে থাকতে বলেছিলেন স্ত্রী রুমা আক্তার।
কিন্তু স্ত্রীর সব উদ্বেগ-আশঙ্কা সত্যি করে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শফিকুল ইসলাম। তাঁর সব স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। স্বামীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না স্ত্রী রুমা খাতুন। থামছে না তাঁর আহাজারি। মঙ্গলবার (১২ মে) সদর উপজেলার ভালুকা-চাঁদপুর গ্রামে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
গত রবিবার (১১ মে) ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত হন সাতক্ষীরার বাসিন্দা শফিকুল ইসলাম ও তাঁর নিকট আত্মীয় নাহিদুল ইসলাম নাহিদও। তাঁদের নিকট আত্মীয় লেবানন প্রবাসী আসাদুল ইসলাম দুই পরিবারে মৃত্যুর বিষয়টি জানান। এছাড়া সরকারিভাবে লেবাননে বাংলাদেশি দূতাবাস তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শফিকুল সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফছার আলী ও আলেয়া খাতুন দম্পতির ছেলে। আর নাহিদ জেলার আশাশুনি উপজেলার কাটাকাটি গ্রামের আব্দুল কাদের ও নুরুন নাহার দম্পতির সন্তান। নাহিদ কিছুদিন আগে এসএসসি উত্তীর্ণ হয়েছে। গত রমজানের শুরু দিকে তাঁরা এক সঙ্গে লেবাননে যান।
ভালুকা-চাঁদপুর গ্রামে নিহত শফিকুলের বাড়িতে গিয়ে দেখা যায়, মায়ের পাশে বসে অঝোরে কাঁদছেন দুই মেয়ে তামান্না আক্তার মৌ (২০) ও তন্নি আক্তার বৃষ্টি (১৪)। তাঁদের মধ্যে ভালুকা-চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তামান্না। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে তন্নি। শুক্রবার রাতে বাবার সঙ্গে কথা বলার শেষ স্মৃতি মনে করে বিলাপ করছেন দুই বোন। সহপাঠীরা এসে সান্ত্বনা দিচ্ছে তাদের। কিছুতেই যেন তাদের কান্না থামছে না।
নাতনিদের পাশে বসা বৃদ্ধ আফসার উদ্দিন ও আলেয়া থাতুন ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা তাঁরা।
শফিকুলের অকাল মৃত্যুর খবরে প্রতিবেশী, আত্মীয়-স্বজন ছুটে এসেছেন বাড়িতে। যে যার মতো পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন। তাঁরাও মেনে নিতে পারছেন না এমন মৃত্যু।
প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, গত রমজানের দ্বিতীয় দিন লেবাননে থাকা এক প্রবাসী আত্মীয়ের মাধ্যমে ৬ লাখ টাকা দিয়ে বিদেশে যান শফিকুল। এ জন্য আত্মীয়-স্বজনের সহযোগিতা ছাড়াও বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নেন তিনি। সংসারের দিন বদলের জন্য বিদেশে যান শফিকুল।
নিকট আত্মীয় মিজানুর রহমান বলেন, শফিকুলের সঙ্গে তাঁর আরেক নিকট আত্মীয় নাহিদুল লেবাননে যান। তারা একসঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের জেবদ্বীন এলাকার একটি বাসায় থাকতেন। সেখানে তারা ফলের বাগানে শ্রমিকের কাজ করতেন।
প্রতিবেশী ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ জানান, শফিকুল ও নাহিদ একটি বাসায় একসঙ্গে থাকত। ইসরায়েলি ড্রোন হামলায় তারা দুজনসহ অপর এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন বলে খবর পেয়েছে তাদের পরিবার।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২২ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৮ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে