স্ট্রিম প্রতিবেদক

লালমনিরহাটের মেয়ে মৌসুমী আক্তার। বাবা পেশায় রিকশাচালক। এসএসসি পাস করার পর উচ্চ মাধ্যমিকে ভর্তি না হয়ে কাজে যুক্ত হন মৌসুমী। পরিবারের হাল ধরতে চেয়েছিলেন তিনি।
আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে এসব তথ্য জানান মেয়ের খোঁজে আসা বাবা আবদুল মান্নান।
আবদুল মান্নান স্ট্রিমকে বলেন, ‘মায়াটাকে বললাম, পড়াশোনা কর। আই-এ ভর্তি হ। আমি রিকশা চালাই আর যাই করি, তোরে আমি পড়ামু। কিন্তু ও বলে, “তোমার এতো কষ্ট করতে হবে না বাবা। আমি কাজ করব। পরিবারটা তো আমারও”’
মান্নান আরও বলেন, ‘আমার লগে জিদ করে মেয়েটা কাজে গেল চলতি মাসের এক তারিখে। চৌদ্দ দিন না যাইতেই সে মারা গেল। এই দুঃখ আমি কই রাখব।
এদিকে, এখনো মৌসুমীর লাশ পাননি আবদুল মান্নান। তিনি বলেন, ’আগুনের খবর যখন পাই, তখন আমি মিরপুর দশ নাম্বারে রিকশা চালাইতেছি। খবর পায়াই গেলাম তার কারখানার দিকে। সেই যে দুপুর থেকে খোঁজা শুরু করলাম, আজকে একদিন হয়া গেল এখনো মায়াটারে পাইলাম না।’
মান্নান আরও বলেন, ‘গত রাতে আমি মর্গের সব লাশ দেখেছি৷ কিন্তু লাশ শনাক্ত করতে পারি নাই। এখন মর্গ আর গার্মেন্টেসে দোড়াইতেছি, কিন্তু কেউ বলতেছে না, আমারা মায়াটা কই।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে