স্ট্রিম প্রতিবেদক

দেশে জ্বালানির তেলের দাম বাড়ানোয় সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশ্ববাজারের পরিবর্তে দেশের মানুষের সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে দলটি।
গতকাল রোববার রাতে দেশে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার। আজ সোমবার নতুন দাম কার্যকর হয়েছে।
বিষয়টি নিয়ে বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জ্বালানির দাম ফের বাড়ানোর নিন্দা জানাচ্ছি। বিশ্ববাজার নয়, দেশের মানুষের সামর্থ্য চিন্তা করে জ্বালানির দাম সমন্বয়ের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, জ্বালানির দাম ওঠা-নামা করে। কিন্তু দেশে জ্বালানির দাম শুধুই বাড়ে এবং এর প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্যও বাড়ে। জ্বালানির দাম এবং এর কারণে বেড়ে যাওয়া দ্রব্যমূল্য কখনও কমতে দেখা যায় না। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে মূলত জনতাকে দামের ঊর্ধ্বমুখী চাপে ফেলা হয়। সরকারকে এমন গণবিরোধী আচরণের পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
সামগ্রিক মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে জানিয়ে ইসলামী আন্দোলনের এই যুগ্ম-মহাসচিব বলেন, নতুন সরকার আসার পরে মানুষ আশায় বুক বেঁধেছিল। সেই আশার গুড়ে সরকার নিয়মিত বালি ছিটিয়ে যাচ্ছে। বৈশ্বিক চাপসহ নানামুখী সমস্যা মোকাবিলার জন্যই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার যদি সব চাপ জনতার ওপরে চাপিয়ে দেয় তাহলে সরকারের অপরিহার্যতা সম্পর্কিত ধারণা দুর্বল হয়।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৬ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪৩ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে