স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ তৈরি হলে সেটার কোনো অর্থ থাকে না। আর সেকারণেই আগামীকাল এনসিপি জুলাই সনদ স্বাক্ষরে যাবে না।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল জুলাই সনদ স্বাক্ষরের কথা রয়েছে, এনসিপি আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না। এরকম নাটকীয়তা আমরা জুলাই ঘোষণাপত্রেও দেখেছি, জুলাই ঘোষণাপত্রে আইনি ভিত্তি না রাখায় সেটা এখন মূল্যহীন।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের দাবি ছিল-ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু জণগণের এসব চাহিদার প্রতি ভ্রুক্ষেপ করছে না অন্তর্বর্তী সরকার। আমরা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও সবশেষ এতদিনের ফসল জুলাই সনদকে কোনোভাবেই ছেড়ে দিতে পারি না।’
ঐকমত্য কমিশনে দলগুলোর দীর্ঘ আলোচনাই যথেষ্ট না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনের পর যে দল ক্ষমতায় যাবে, তারা যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিবে; এটার তো কোনো নিশ্চয়তা নেই। ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনা হতে পারে, আর সে আলোচনাই আমরা যথেষ্ট মনে করছি না। আইনি ভিত্তি না থাকলে এক মাস পরে যে কেউ জুলাই সনদকে একটা কাগজ আর কাগজের মধ্যে কয়েকটা দলের স্বাক্ষরই মনে করবে।’
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সরকারের প্রতি তিন দফা দাবি তুলে ধরেন। জুলাই সনদ ইস্যুতে এনসিপির দাবিগুলো হলো— প্রথমত, জুলাই সনদ আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা। কারণ প্রধান উপদেষ্টাই গণঅভ্যুত্থানের মধ্য থেকে উঠে আসা জন-রায়ের ফসল। দ্বিতীয়ত, গণভোটে জণগণের রায়ের পর কোনো ধরনের নোট অব ডিসেন্ট থাকবে না। ঐকমত্য হওয়া বিষয়গুলোতে জনগণ যা রায় দিবে তাই মেনে নিতে হবে। তৃতীয়ত, গণভোটে জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিলে সংসদ সদস্যের ক্ষমতা দিতে হবে সংবিধান সংস্কারের জন্য এবং সংস্কারকৃত সংবিধান-২০২৬ হিসেবে পরিচিত হবে।
সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আমাদের স্পষ্ট কথা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এই আদেশের খসড়া, গণভোটের পদ্ধতি, সনদের আইনি ভিত্তি সবকিছু পরিষ্কার করলেই জুলাই সনদে স্বাক্ষর হতে পারে। সাংবিধানিক আদেশের ভিত্তিতে গণভোট হবে।’
আখতার দাবি করে বলেন, ‘ঐকমত্য কমিশনে আমাদের যুক্তিতর্কের ফলেই আজকে জুলাই সনদ এই পর্যায়ে এসেছে। শেষ পর্যায়ে এসে জুলাই সনদ আমরা ছেড়ে দিতে পারি না। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ হবে জণগণের সঙ্গে প্রতারণা।’
এর আগে, গতকাল বুধবার (১৫ অক্টোবর) দলটির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে কি করবে না—সেটা এখনো বিবেচনাধীন রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার হোসেন এ কথা বলেন।

ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথ হারানো এক নারীকে (২৮) দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।
২৭ মিনিট আগে
উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
১ ঘণ্টা আগে
জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ শহরের আলোচিত ৭ খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। দিনের আলোতেই অপহরণ, এরপর কয়েক দিনের ব্যবধানে নদীতে ভেসে ওঠে একে একে ৭টি মরদেহ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
৩ ঘণ্টা আগে