স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীতে হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই প্রকৌশলীসহ ৬ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক আটকে অবরোধসহ বিক্ষোভ করছে প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল পৌনে চারটায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে এ ঘটনা ঘটে। তবে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ এসে বিক্ষুব্ধদের সড়ক থেকে উঠিয়ে দিলে আধাঘণ্টা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা বলেন, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে প্ল্যান্টের গেটে এসে পূর্ব নোটিশ ছাড়াই দুজন প্রকৌশলীসহ ছয়জন কর্মকর্তাকে চাকরি হতে অব্যাহতি দেওয়ার বিষয়টি তাঁরা জানতে পারেন। প্ল্যান্টে কর্মরতদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ, চিকিৎসার অভাবে নিহত শ্রমিকে পরিবারকে ক্ষতিপূরণ দানসহ প্ল্যান্টের অন্যান্য সুবিধা নিশ্চিত করার প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করেন। বেতন-ভাতা নিয়মিতকরণসহ চাকুরিচ্যুতদের ফিরিয়ে না আনলে প্ল্যান্ট শাটডাউনসহ বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
চাকরিচ্যুতদের একজন শিফট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিজভী বলেন, ‘সকালে প্লান্টে এসে গেট দিয়ে ঢুকতে দারোয়ান আমাকে চাকরিতে অব্যাহতিপত্র দেয়। অথচ এর আগে আমাকে কোনো নোটিশ করা হয় নাই।’
শিফট ইনচার্জ (টারবাইন) হেদায়েত উল্যাহ বলেন, প্ল্যান্ট থেকে আমাদের নিয়মিত বেতন ভাতা না দেওয়ায় আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি। বেতনের অভাবে গত কয়েক মাস আগে আমাদের এক সহকর্মী বিনা চিকিৎসায় মারা গেছেন।
প্ল্যান্ট ইনচার্জ মো. আলমগীর হোসাইন জানান, ‘ঢাকা অফিস থেকে আজ (বৃহস্পতিবার) সকালে আমার কাছে ছয়জন স্টাফের অব্যাহতি পত্র পাঠিয়েছে। আমি শুধু তাদের সেসব দিয়েছি। এর বাইরে আমার কিছু জানা নেই। আজ তারা বিক্ষোভ করেছেন এটিও আমি ঊর্ধ্বতনদের জানিয়েছি।’
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘প্ল্যান্টের স্টাফরা নানা দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দিয়েছি। প্ল্যান্টের ইনচার্জকে বলেছি, মালিক পক্ষের সঙ্গে যাতে কথা বলে বিষয়গুলোর সমাধান করে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে