ঢাকায় হতে যাচ্ছে চার দিনব্যাপী টেক্সটাইল ও গার্মেন্টস প্রযুক্তি মেলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৫: ৫১
বিকেএমইএ-র সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২৯ এপ্রিল শুরু হবে দেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল ও গার্মেন্টস প্রযুক্তি মেলা। চার দিনব্যাপী এই আয়োজন চলবে ২ জুন পর্যন্ত। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক টেক্সটাইল যন্ত্রপাতি, ডাইস, কেমিক্যালস এবং অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

বসুন্ধরা কনভেনশন সেন্টারের চারটি হলে মোট ১ হাজার ৮০০ বুথ বরাদ্দ দেওয়া হয়েছে, এতে ৮০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানা গেছে।

মোহাম্মদ হাতেম বলেন, দেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করানোই এ মেলার প্রধান লক্ষ্য। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিনির্ভর উৎপাদনে যেতে হবে। ফাস্ট ফ্যাশন, রিসাইক্লিং এবং টেকসই উৎপাদনের দিকে বিশ্ববাজার ঝুঁকছে। ফলে নতুন প্রযুক্তির বিকল্প নেই।

তিনি বলেন, আগামী ২৯ এপ্রিল দুপুর ১২টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী, বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী। ২ জুন সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্পর্কিত