স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের এক সমন্বয় সভায় এই কমিটির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
নতুন কমিটিতে তারিকুল ইসলামকে সভাপতি এবং ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদকে সিনিয়র সহ-সভাপতি, কাজী আয়েশা আহমেদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং রিফাত রশীদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সমন্বয় সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই আংশিক কমিটি ঘোষণা করা হলো। খুব দ্রুতই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, জাতীয় যুবশক্তি গঠনের পর এটি তাদের দ্বিতীয় কেন্দ্রীয় কমিটি। এর আগে প্রথম কমিটিতে তারিকুল ইসলাম আহ্বায়ক এবং ডা. জাহেদুল ইসলাম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ডা. জাহেদুল ইসলাম পদত্যাগ করে মূল দল এনসিপিতে দায়িত্ব ফিরেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
শফিকুর রহমান বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা যেই দলেরই হোক, তাদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে।
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আর কোনো উপদেষ্টা বানাব না, সবাই (উপদেষ্টা) দেশটার বারোটা বাজিয়ে গেছেন।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু পরিচালিত হলে দুর্নীতি বন্ধ হয় না কেন– এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংসদের বিরোধীদলীয় এই নেতা বলেন, সরকারের একজন যখন নিজেই ব্যর্থতার কথা স্বীকার করছেন, তখন ক্ষমতায় থাকার নৈতিক অধিকার কোথায়?
৮ ঘণ্টা আগে