স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচার ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। পাশাপাশি সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘গণমাধ্যম যখন সত্য প্রচারের পরিবর্তে শক্তির গুণগান গায়, তখন রাষ্ট্র ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে যদি হামলাকারীদের পক্ষে অবস্থান নেয়, তবে সেই রাষ্ট্র চূড়ান্ত ফ্যাসিবাদের রূপ ধারণ করে।’ তিনি অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, বিচার না হলে গণমাধ্যমের স্বাধীনতা কেবল স্বপ্ন হয়ে রয়ে যাবে।
দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক ও ডুজার সাবেক সভাপতি মাহবুব রনি বলেন, ‘ঘটনার কয়েক দিন পার হলেও শাহবাগ থানায় মামলা রেকর্ড করা হয়নি। অথচ পুলিশের কম্পাউন্ডের ভেতরেই এই হামলার ঘটনা ঘটেছে। আমরা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে মামলা গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন।’ এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হামলাকারী শিক্ষার্থীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।
দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও ডুজার সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল বলেন, ‘ক্যাম্পাসে কোনো অন্যায় হলে সাংবাদিকরাই সবার আগে সবাইকে জানান। আজ সেই সাংবাদিকদের ওপরই অন্যায়ভাবে হামলা করা হয়েছে। গতকাল শাহবাগ থানায় গিয়েও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি।’
সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয়ই তালবাহানা করে বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে দেশের সব ক্যাম্পাসের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনগুলোকে নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
সমিতির নবনির্বাচিত সভাপতি মানজুর হোসাইন মাহি বলেন, ‘শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনের সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের বাধা দেয় এবং পরে আমরা হামলার শিকার হই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যা যা দাবি জানিয়েছি, প্রশাসন তা অতি দ্রুত মেনে নেবে বলে আশা করি।’
কর্মসূচিতে সংহতি জানান বিএফইউজে’র নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ, বিডিনিউজ২৪-এর মাসুম বিল্লাহ, সিজিটিএন-এর হোসাইন তারেক, ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

.png)

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১২ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১৩ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১৩ ঘণ্টা আগে