স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দু’জনসহ পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মামলার তিনটি অভিযোগ পড়ে শোনান। পরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মামলার এক নম্বর অভিযোগে মোহাম্মদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মোহাম্মদ ফারুককে হত্যা এবং দুই নম্বরে তানভীর সিদ্দিক, মোহাম্মদ সাইমন ওরফে মাহিন ও হৃদয়চন্দ্র তরুয়াকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আর তিন নম্বর অভিযোগ– জাহিদ হাসান, আব্দুল কাদের ওরফে সাঈদ, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ঝিনু ও আব্দুল্লাহ লুবাবকে আহত করার।
অপরাধের ধরন বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের উস্কানি, ইন্ধন, নির্দেশনা এবং প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে চট্টগ্রামে ছয়জনকে হত্যা ও পাঁচজনকে আহত করা হয়। দীর্ঘ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে পুলিশের তদন্তের পর এই অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিষয়ে তিনি বলেন, এই মামলায় এখন পর্যন্ত সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, মোহাম্মদ ফিরোজ ও তৌহিদুল ইসলাম নামে চারজন গ্রেপ্তার আছে। আর সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহসহ ১৮ জন পলাতক।
চিফ প্রসিকিউটর বলেন, আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি কারাগারে থাকা চার আসামিকে আগামী ১৯ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন। ওই দিনই বিচার শুরু হতে পারে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে