স্ট্রিম প্রতিবেদক

বিশ্বজুড়ে ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ উদ্যোগই ব্যর্থ হয় বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
জর্জিয়ার তিবিলিসিতে বুধবার অনুষ্ঠিত জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরামে (ইউএনপিএসএফ) আন্তঃআঞ্চলিক প্রকল্পের অন্তর্ভুক্ত ১২টি দেশের পক্ষে স্বাগত বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এই বিশাল ঝুঁকি কাটিয়ে উঠতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের কোনো বিকল্প নেই। এক দেশের সফল সমাধান অন্য দেশের উদ্ভাবন ও অগ্রগতির অনুপ্রেরণা হতে পারে।
অধিবেশনে দেওয়া বক্তব্যে মন্ত্রী ককেশাস, মধ্য এশিয়া এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য দক্ষিণ কোরিয়া সরকার, দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়, ন্যাশনাল ইনফরমেশন সোসাইটি (এনআইএ), ইউএনডিপি (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) এবং আস্তানা সিভিল সার্ভিস হাবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের ফোরামের মূল প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মিং পাবলিক ইন্সটিটিউশন: অ্যাডভান্সিং ইনোভেশন, অ্যাকাউন্ট্যাবিলিটি, পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন’ বিষয়ে আলোকপাত করে মন্ত্রী উদ্ভাবন ও জবাবদিহি বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
দেশের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইসিটি বিভাগের নেতৃত্বে বাংলাদেশে একটি নাগরিক-কেন্দ্রিক ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া এগিয়ে চলছে। নাগরিক প্রত্যাশা পূরণে বাংলাদেশ ‘সার্ভিস ডেলিভারি ম্যাচিউরিটি মডেল’ এবং ‘প্রোডাক্ট ম্যানেজমেন্ট পদ্ধতি’ গ্রহণ করছে। প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তন ও রূপান্তরকারী নেতৃত্ব গঠনেও কাজ চলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, জনসেবায় দক্ষতা বাড়াতে এআইয়ের বিশাল সুযোগ থাকলেও এর সুশাসন, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ বর্তমানে ইউএনডিপি-এর সঙ্গে যৌথভাবে জনসেবা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে এআইয়ের ব্যবহারিক দিক নিয়ে কাজ করছে। একই সঙ্গে সীমিত সম্পদের মধ্যে এআই সার্বভৌমত্ব, দায়িত্বশীল ব্যবহার এবং পক্ষপাতহীনতা নিয়ে কাজ করছে বাংলাদেশ।
পরবর্তীতে মন্ত্রী কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ভ্যানডেথ চেয়া, আজারবাইজানের এএসএএন ইনোভেশনস সেন্টারের নির্বাহী পরিচালক ভুসাল রুস্তমভ এবং কাজাখস্তানের আস্তানা সিভিল সার্ভিস হাবের চেয়ারম্যান আলিখান বাইমেনভের সঙ্গে পৃথক তিনটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে মন্ত্রী এটুআই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অর্জনসমূহ তুলে ধরেন এবং ডিজিটাল জনকাঠামো ভিত্তিক আধুনিকীকরণে আন্তর্জাতিক অংশীদারত্বের আহ্বান জানান।

.png)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) প্রশাসনিক কর্মকর্তা বদলি এবং নতুন যোগদান নিয়ে হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঢামেকের প্রশাসনিক ব্লকে এ ঘটনা ঘটে। এরপরই হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে রাখা একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের পাশে রাখা ৯টি মোটরসাইকেলও পুড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক ফরিদুল ইসলাম (৫৫) আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালের পুরোনো ভবনের সামনে এই ঘটনায় ঘটে।
১ ঘণ্টা আগে
সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও একজন নষ্ট, পচে যাওয়া মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দিন চৌধুরীর সম্পদ আত্মসাতের অভিযোগে তিন সৎভাইসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এমপির স্ত্রী পারভিন আক্তার। এমপির অসুস্থতার সুযোগে তাঁর গলায় দা ঠেকিয়ে সৎভাইয়েরা বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করেছেন বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগে