বাগেরহাটে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে আগুন, আহত ১

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বাগেরহাট

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৫: ১০
বাগেরহাটে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে মোটরসাইকেল। স্ট্রিম ছবি

বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে রাখা একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের পাশে রাখা ৯টি মোটরসাইকেলও পুড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক ফরিদুল ইসলাম (৫৫) আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরোনো ভবনের সামনে এই ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে হাসপাতালের পুরোনো ভবনের সামনে রাখা একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্সসহ পাশে থাকা চালক ফরিদুল ইসলামের শরীরে আগুন ধরে যায়। তিনি হাসপাতালের সামনের পুকুরে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। তবে অ্যাম্বুলেন্সটির দুই পাশে থাকা ৯টি মোটরসাইকেলেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই হাসপাতাল এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে রোগী ও তাঁদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় চালক ফরিদুল ইসলাম আহত ও কয়েকটি যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত