স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ও কেবল ব্যবসায়ীকে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর একটার দিকে ‘ফ্রেন্ডস ক্যাবল’ কার্যালয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ডিশ ও কেবল ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নাছির তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে একাই ছিলেন। হঠাৎ তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক জানান, ঘটনার পরপরই তিনি কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে ঘটনাস্থল থেকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে পালিয়ে যেতে দেখেছেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পাশের একটি বাড়ির ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কালো হাতলযুক্ত রক্তমাখা ছুরি ও কভার উদ্ধার করেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে