স্ট্রিম সংবাদদাতা

প্যারোলে মুক্তি পাননি নিষিদ্ধঘোষিত বাগেরহাট সদর ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। পরে তাঁকে দেখানোর জন্য শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয় স্ত্রী ও সন্তানের লাশ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল। বিভিন্ন মামলায় তিনি যশোর কারাগারে বন্দি। এরই মধ্যে গতকাল শুক্রবার বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে জুয়েলের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালী ও ৯ মাস বয়সী মেয়ে নাজিমের লাশ উদ্ধার করে পুলিশ।
জেলার আবিদ আহমেদ জানান, কারাফটকে লাশ নিয়ে আসার পর তারা ছয়জনকে অনুমতি দেন। পাঁচ মিনিট সাদ্দাম তাঁর স্ত্রী-সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান। তিনি বলেন, ‘সাধারণত অনুমতি না নিলেও কোনো কারাবন্দির মৃত স্বজনকে কারাফটকে আনা হলে আমরা মানবিক দিক বিবেচনা করে দেখতে দিই।’
সরেজমিন সন্ধ্যা ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে জুয়েলের স্বজনকে আসতে দেখা যায়। তাদের সঙ্গে দুটি মাইক্রোবাসে ১২-১৫ জন আসেন। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের ছয় সদস্য লাশবাহী অ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশের অনুমতি দেয়। পাঁচ মিনিট পর তাদের আবার বাইরে আনা হয়।
সাদ্দামের চাচাতো ভাই সাগর ফারাজী বলেন, ‘জুয়েলের স্ত্রী-সন্তান মারা যাওয়ার পর কারাগারে যোগাযোগ করি। কিন্তু প্যারোলে তাঁর মুক্তি মেলেনি। পরে লাশ নিয়ে স্বজন কারাগারে আসে। মানবিক দিক থেকেও জুয়েলের প্যারোল দেওয়া উচিত ছিল।’
এদিকে, শনিবার কানিজ সুবর্নার বাবা রুহুল আমিন হাওলাদার বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন জানিয়ে ওসি মাসুম খান বলেন, মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে