স্ট্রিম প্রতিবেদক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও যোগ দিয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
অন্যদিকে, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে সহায়তায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।
এর আগে আজ বেলা সোয়া দুইটার দিকে শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাজি আল ফারুক জানান, বিমানবন্দর ৮ নম্বর গেটে কার্গো মালপত্রে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে, ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম আজ বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে