স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগ সম্পর্কে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় নিয়ম বহির্ভূতভাবে এডহকভিত্তিতে বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিতে যাচ্ছে। তবে রাবি প্রশাসন এই সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কোনো পরিকল্পনা বা উদ্যোগ ছিল না। সভার আলোচ্যসূচিতেও এই ধরনের কোনো বিষয় অন্তর্ভুক্ত ছিল না। বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগের প্রয়োজন হলে তা কেবল বিদ্যমান বিধি-বিধান অনুসারে সম্পন্ন করা হয়।
প্রশাসন জানিয়েছে, তথাকথিত বিপুলসংখ্যক নিয়োগসংক্রান্ত সংবাদ গুজব এবং মহল বিশেষের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো মনগড়া বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করা কাম্য নয়। কোনো বিষয়ে নিশ্চিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ এ ধরনের ভিত্তিহীন সংবাদে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, রাবিতে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের দাবিতে ‘জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ নামের একটি সংগঠনের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সোমবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৬তম সিন্ডিকেট সভাকে ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে