শপথ কেবল আনুষ্ঠানিকতা, ঈদের আগেই বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ: ইশরাক হোসেন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০২: ৫৫

শপথ কেবল আনুষ্ঠানিকতা। বরং 'জনতার মেয়র' হিসাবে আগামী কোরবানির ঈদের আগে বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি তাঁর দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ২৩ মে শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করেন। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে এই রায় কার্যকর করে। এরপর নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও এখনো তাঁর শপথ অনুষ্ঠান হয়নি। এই বিলম্বের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাজধানীতে একাধিক কর্মসূচি পালন করেছেন।

২২ মে বৃহস্পতিবার বিএনপিপন্থী আইনজীবী মো. মামুনুর রশিদের দায়েরকৃত রিট আদালত খারিজ করে দিলে পরিস্থিতিতে নতুন মোড় আসে। এদিন বিকালে কাকরাইলে বিএনপির অবস্থান কর্মসূচিতে গিয়ে ইশরাক জানান, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত অবস্থান কর্মসূচি স্থগিত রাখা হবে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

শুক্রবারের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব এখন থেকেই শুরু। কোরবানির ঈদের আগে যাতে ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ঘাটতি না থাকে, সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি।’

ishraq

তিনি আরও বলেন, ‘১৬ ঘণ্টার মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। আমি নিজেও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকব।’

ইশরাক হোসেন জানান, উত্তরে মেয়র না থাকায় সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে তিনি নিজে সহায়তা করবেন। দক্ষিণ সিটি কর্পোরেশনে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে জোনভিত্তিক একটি মনিটরিং টিম গঠন করা হবে বলেও জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত