স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সকাল ৬টা ১০ মিনিটের দিকে ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি কালীপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রম করার পরই ইঞ্জিনের নিচে ধোঁয়া ও আগুন দেখা যায়। চালক দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি লাইনেই আটকা পড়ে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ জানান, ইঞ্জিনের মবিল চুইয়ে পড়ে আগুন লেগে যায়। এতে লোকোমোটিভ ইঞ্জিনটি পুরোপুরি বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন আসার প্রক্রিয়া চলছে। সেটি পৌঁছালে ট্রেন সরিয়ে রেলযোগাযোগ পুনরায় স্বাভাবিক করা হবে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে