স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি বাজারে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। উপজেলার বিথঙ্গল আখড়া বাজারের একটি রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে ওই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন রেস্টুরেন্টটিতে মঙ্গলবার রাত হঠাৎ আগুন লাগে। এ সময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে ততক্ষণে বাজারের একাধিক দোকান পুড়ে যায়।
আগুনে ৩টি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকানসহ মোট ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনের তীব্রতার কারণে এ সময় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। খবর পেয়েও তাৎক্ষণিকভাবে আসতে পারেনি ফায়ার সর্ভিসের গাড়ি।
ক্ষতিগ্রস্ত সঞ্জিত রায়সহ অন্য ব্যবসায়ীরা জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডে তাদের দোকানসহ মালামাল পুড়ে যায়। এতে তাদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মুহিত বলেন, মসজিদের মাইকে ঘোষণা শুনে বাজারে গিয়ে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে যায়।
বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন জানান, রাতে আগুন লাগার খবর পাওয়া গেলেও সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে