স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা-বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা চা-শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন বাগানের শ্রমিকরা।
মারা যাওয়া রিয়া বেগম (২২) দেওড়াছড়া চা-বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী। বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে সিলেটের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
শ্রমিকদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বাগান ব্যবস্থাপকের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল রিয়ার পরিবার। কিন্তু কর্তৃপক্ষের থেকে কোনো সহযোগিতা করা হয়নি। এতে চিকিৎসাধীন অবস্থায় রিয়া বেগম মারা যান। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করে বাগান ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন।
কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে যান কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী এবং রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে শ্রমিকরা কাজে ফিরবেন, নাকি আন্দোলন অব্যাহত রাখবেন।’
অভিযোগের বিষয়ে জানতে দেওড়াছড়া চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জহিরুল হকের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে