স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তরা থেকে মতিঝিল (আপ–ডাউন) চলাচলকারী মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত পথচারীর নাম আবুল কালাম, তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোবারক হোসেন জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের ওপর থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। ওই সময় পথ দিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। প্যাডটি সরাসরি তাঁর মাথায় পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি মোবারক হোসেন বলেন, 'নিহতের পরিচয় আমরা তাঁর সঙ্গে থাকা পাসপোর্ট থেকে নিশ্চিত হয়েছি। পাসপোর্টে নাম ও ঠিকানা লেখা থাকায় আমরা ধারণা করছি, তিনিই ওই ব্যক্তি। তবে তাঁর পেশা বা কেন তিনি ওই এলাকায় ছিলেন, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কেউ আহত হননি। দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।
জানা গেছে, দুপুর সোয়া ১২ টার দিকে মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়। এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে যাওয়ার ঘটনা ঘটেছিল। ফলে আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ ছিল।
কখন থেকে আবার মেট্রো চলাচল শুরু হবে জানতে চাইলে ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) ইফতেখার হোসেন স্ট্রিমকে বলেন, টেকনিশিয়ানরা গিয়ে দেখার পর জানা যাবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে