স্ট্রিম প্রতিবেদক

প্রতিদিনই চট্টগ্রামের ফিশারিঘাটে মাছ কিনতে যান সীতাকুঞ্জের ভাটিয়ারি গ্রামের কয়েকজন ব্যবসায়ী। পরে মাছ এনে স্থানীয় বাজারে বিক্রি করেন। রবিবার (১৭ আগস্ট) রাত ৪টার দিকেও বাড়ি থেকে বের হন ৯ জন। সোমবার ভোরের দিকে পিকআপে রওনা হন তাঁরা। চালকসহ দুজন বসেছিলেন পিকআপের সামনে। বাকিরা গাড়ির পেছনের খোলা অংশে দাঁড়িয়ে ছিলেন।
চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় তাঁদের বহন করা পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। গুরুতর আহত অবস্থায় দুজনকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। তবে চিকিৎসক তাঁদেরও মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত আরও চারজন বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
নগরীরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই এলাকার পাঁচ মাছ ব্যবসায়ী। তাঁরা হলেন কফিল দাশ (১৮), অগ্নি দাশ (১৮), বিপু দাশ (৩২), রনি দাশ (২৫) ও প্রদীপ দাশ (২৪)। তাঁদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। প্রতিদিনই এই সড়কে ভোরের দিকে অনেক ট্রাক ও কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকে। পিকআপটির বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।
দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘আমিও ফিশারিঘাটে যাচ্ছিলাম। হঠাৎ জোরে ধাক্কার শব্দ শুনি। গিয়ে দেখি পিকআপ ভ্যানটি পেছন দিক থেকে কাভার্ডভ্যানের সঙ্গে চেপে গেছে। কয়েকজন ছিটকে পড়ে আছে সড়কে। দুর্ঘটনার সময় চালক সম্ভবত ঘুমাচ্ছিলেন।’
একই সঙ্গে এলাকার পাঁচ তরুণের মৃত্যুর খবরে শোক নেমে এসেছে সীতাকুণ্ডের ভাটিয়ারি গ্রামজুড়ে। সোমবার ভোর থেকে পাড়া জুড়ে শোনা যায় কান্নার রোল। সকালেই অনেকেই হাসপাতালের সামনে ছুটে আসেন প্রিয়জনদের শেষবারের মতো দেখার জন্য।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে সকাল থেকে ভিড় করেন নিহতদের স্বজনেরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
নিহত বিপু দাশের আত্মীয় পলাশ দাশ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ভাই প্রতিদিন মাছ নিয়ে আসতেন। ভোরে বের হয়েছিলেন, ফিরলেন লাশ হয়ে।’
দুর্ঘটনায় নিহত কফিল দাশ ও অগ্নি দাশ প্রতিবেশী। তাঁদের স্বজনেরা হাসপাতালে এসে বারবার মূর্ছা যাচ্ছিলেন। কফিলের মা বলেন, ‘ভোরে বলে গিয়েছিল দুপুরে ফিরবে। এখন আমি কার মুখ চেয়ে বাঁচব!’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, ‘মাছ কিনতে যাওয়ার পথে ভাটিয়ারির ৯ জন ব্যবসায়ী পিকআপে ছিলেন। কাভার্ডভ্যানে ধাক্কা লেগে পাঁচজন মারা গেছেন, আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে