স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার ইউনিয়ন বিএনপির এক নেতার মুক্তির দাবিতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টা থেকে প্রায় ১ ঘণ্টা থানা ফটকে অবস্থান নেন শতাধিক ব্যক্তি। পরে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন তারা।
গ্রেপ্তার আব্দুল আলীম সদর উপজেলার পুটাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি। একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য তিনি।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনা তদন্ত না করেই আব্দুল আলিমকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এ মামলায় জড়ানোর চেষ্টা চলছে।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি শেষ করেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি বিবেচনায় থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে শনিবার (৩০ মে) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর পুটাইল এলাকায় নাহিদুর রহমান সজীব (২৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন রোববার নিহতের ভাই নাইমুর রহমান রাজিব ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সদর থানায় মামলা করেন। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিএনপি নেতা আব্দুল আলীমকে রোববার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, তদন্তে যার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে