স্ট্রিম সংবাদদাতা

শেরপুরের শ্রীবরদীতে পথের পাশে রেখে যাওয়া স্টিলের বড় ট্রাংকের ভেতর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে একটি পিকআপ ভ্যান থেকে ওই ট্রাংকটি রেখে যাওয়া হয়। বিকেল পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি জানান শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কারা তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। এতে কৌতূহলী লোকজন সেখানে জড়ো হলে দুর্গন্ধ টের পান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাংকের তালা ভেঙে নারীর মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ট্রাংকটি নামিয়ে রাখার সময় জিজ্ঞেস করা হলে জানান— পরে এসে ট্রাংক নিয়ে যাবেন। তবে অনেক সময় পরও কেউ না আসায় ও দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশে এসে ট্রাঙ্কটি ভাঙার পর মরদেহ তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় পায়। অর্ধগলিত হওয়ায় নারীর চেহারা বোঝা যাচ্ছিল না।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই নারীকে হত্যা করে মরদেহ ট্রাংকে ভরে রাখা হয়েছিল। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে