স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ৪৯৮টি প্রস্তাব নিয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে রাজধানীতে চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী বুধবার।
শনিবার (২ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) হুমায়ুন কবির এসব তথ্য জানান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির বলেন, এবারের ডিসি সম্মেলন উপলক্ষে আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে এক হাজার ৭২৯টি প্রস্তাব পায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮টি। এসব প্রস্তাবে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও সেতু নির্মাণ, পর্যটন বিকাশ, আইনকানুন বা বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব রয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ-সংক্রান্ত।
এই অতিরিক্ত সচিব বলেন, প্রথম দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন অনুষ্ঠান হবে। সম্মেলন চলাকালে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নির্দেশনা গ্রহণ ও মতবিনিময় করবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। প্রধান নির্বাচন কমিশনার ও বাকি কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কার্য-অধিবেশনও রয়েছে।
এবারের ডিসি সম্মেলনে ৩৪টি অধিবেশন ও কার্য-অধিবেশন রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কার্য-অধিবেশন ৩০টি। প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভাও থাকবে। সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নেবে। কার্য-অধিবেশনগুলোতে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী, সিনিয়র সচিব, সচিব এবং আওতাধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার প্রধানরা।
সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। গত বছর ১৬–১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই সম্মেলন হয়।
সেখানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মিলিয়ে ৪০০টি সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে হুমায়ুন কবির বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের সামগ্রিক হার ৪৪ শতাংশ।

.png)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন ব্যবস্থা সচল রাখতে ও কারিগরি বিপর্যয় এড়াতে সেবা প্রদানকারী ভেন্ডর প্রতিষ্ঠানের চুক্তি আরও ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং উচ্চ বেতনের সুযোগ তৈরিতে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।
৯ ঘণ্টা আগে
এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি।
১০ ঘণ্টা আগে