স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার শিবগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে শিশুর গলায় ছুরি ধরে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। পরে পালানোর সময় গ্রামবাসী সেলিম (৪০) নামে একজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে
নিহত সেলিম কাহালু উপজেলার পিলকুঞ্জ এলাকার সিদ্দিকের ছেলে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।
ভুক্তভোগী চানাচুর ব্যবসায়ী সুমন সাহার স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, ভোর ৪টার দিকে সিঁধ কেটে তিনজন তাদের ঘরে ঢুকে। তাঁর ও শিশুসন্তানের গলায় চাকু ধরে জিম্মি করে তারা। পরে ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তাঁর পরনে থাকা গয়না নিয়ে যায়।
তিনি আরও বলেন, পালানোর সময় চিৎকার করলে তাঁর ভাসুর একজনকে ধরার চেষ্টা করেন। পরে এলাকাবাসী এসে একজনকে আটক করে। ওই সময় উত্তেজিত জনতার মারধরে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত পলাতকদের ধরতে অভিযান শুরু হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় দুটি মামলা হবে- চুরির ঘটনায় একটি এবং হত্যার ঘটনায় আরেকটি।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে