শাপলা চত্বরে হত্যাযজ্ঞ
স্ট্রিম প্রতিবেদক

পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
একইসঙ্গে ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশন আব্দুল জলিলকে এই ঘটনার প্রধান ‘কুশীলব’ আখ্যায়িত করে জানিয়েছে, এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ অনেককেই আসামি করা হবে।
গতকাল সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যার একটি মামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আব্দুল জলিল মণ্ডল ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিন দুপুর ১২টায় বিচারক এজলাসে প্রবেশের পর প্রসিকিউটর আব্দুর সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালকে জানান, গত বছরের ১৪ মে ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ২ নম্বর আসামি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে কাঠগড়ায় থাকা আসামির পরিচয় নিশ্চিত হয়ে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার আসামির ভূমিকা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আব্দুল জলিল মণ্ডল এই মামলার প্রধান কুশীলব। তদন্তে উঠে এসেছে– তাঁর সার্বিক পরিকল্পনাতে এই ঘটনাগুলো ঘটেছে।
মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী ৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন ও ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের সর্বোচ্চ চেষ্টা চলছে।
আসামিদের পরিচয় প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পিয়ন পর্যন্ত– যারাই জড়িত থাকুক, কেউ তদন্ত থেকে বাদ পড়বে না। শেখ হাসিনা, বেনজীর আহমেদসহ এ মামলায় অনেকে আসামি হবেন।
নিহতের পরিসংখ্যান বিষয়ে তিনি জানান, শাপলা চত্বরে এ পর্যন্ত ১৫-২০ জন নিহত হওয়ার তথ্য ও মৃত ব্যক্তিদের তালিকা পাওয়া গেছে। এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে এবং আগামী শুনানির দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে।

সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগে