স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে একটি এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষে সারভান সরদার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত একটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে সংঘর্ষ ও নিহতের ঘটনায় বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত কোনো মামলা করেনি। ঘটনার পর থেকে দুই গ্রুপের প্রধান ব্যক্তিরা গা-ঢাকা দিয়ে আছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে দুজনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদার নামে একজনকে রাজশাহী মেডিকের কলেজ (রামেক) হাসপাতলে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তাঁর স্বজনরা। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে