এ কে রাতুল ছিলেন ব্যান্ড ‘ওউন্ড’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও লিড ভোকালিস্ট। ২০০৭ সালে এ কে রাতুলের আরেক ভাই এ কে সামির হাত ধরে যাত্রা শুরু করে ব্যান্ডটি। শুরুতে ব্যান্ডের লাইনআপে ছিলেন ভোকালে এন্ডি ম্যান্ডেস, ড্রামসে রাতুলের আরেক ভাই এ কে সামি, গিটারে শারিফ খান ও ফাসিউদ্দিন আহমেদ ইতমাম এবং বেজিস্ট রাতুল।
স্ট্রিম প্রতিবেদক
চিত্রনায়ক জসীমের ছেলে ও রক ব্যান্ড ‘ওউন্ড’-এর ভোকালিস্ট-বেজিস্ট এ কে রাতুল আর নেই।
আজ ১৯ জুলাই, বেলা সাড়ে তিনটার দিকে উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে স্থানান্তর করা হয় লুবনা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ কে রাতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডের সদস্য প্রিতম আরেফিন।
উল্লেখ্য, রাতুলের বাবা নায়ক জসীমও মস্তিষ্কে রক্তক্ষরণে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান।
এ কে রাতুল ছিলেন ব্যান্ড ‘ওউন্ড’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও লিড ভোকালিস্ট। ২০০৭ সালে এ কে রাতুলের আরেক ভাই এ কে সামির হাত ধরে যাত্রা শুরু করে ব্যান্ডটি। শুরুতে ব্যান্ডের লাইনআপে ছিলেন ভোকালে এন্ডি ম্যান্ডেস, ড্রামসে রাতুলের আরেক ভাই এ কে সামি, গিটারে শারিফ খান ও ফাসিউদ্দিন আহমেদ ইতমাম এবং বেজিস্ট রাতুল। পরে রাতুল হয়ে ওঠেন ব্যান্ডের লিড ভোকাল ও বেজিস্ট। এর পাশাপাশি রাতুল অন্য কয়েকটি ব্যান্ডের লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতেন।

‘ওউন্ড’ ব্যান্ডের প্রথম গান ‘আবারও’ প্রকাশিত হয় ২০০৯ সালের একটি মিক্সড অ্যালবামে। এরপর ধীরে ধীরে ব্যান্ডটি হয়ে ওঠে বাংলাদেশের ‘আন্ডারগ্রাউন্ড’ ও অল্টারনেটিভ রক-সংগীতের পরিচিত নাম। তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ প্রকাশ পায় ২০১৪ সালে। শ্রোতামহলে এই অ্যালবামের গানগুলো প্রশংসা পায়। এরপর দ্বিতীয় অ্যালবাম ‘টু’ বাজারে আসে ২০১৭ সালে। এ ছাড়াও ২০২১ সালে প্রকাশ পায় ব্যান্ডের প্রথম ইপি ‘এইটিন’। এইটিনের এক্সপেরিমেন্টাল সাউন্ড দিয়ে ব্যান্ডটি শ্রোতাদের মনে জায়গা করে নেয়।
‘ওউন্ড’ নিজেদেরকে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড মনে করে। তাই দেশের আন্ডারগ্রাউন্ড কনসার্টে ব্যান্ডটিকে নিয়মিত পারফর্ম করতে দেখা যায়। ওউন্ডের গান মূলত শহরের শিক্ষিত তরুণদের মধ্যে জনপ্রিয়। বিশেষ করে, যাঁরা সমসাময়িক পশ্চিমা ব্যান্ড-সংগীতের নিয়মিত শ্রোতা।
ওউন্ডের সংগীত চিন্তায় বড় একটা প্রভাব আছে নব্বইয়ের দশকের ‘নিওমেটাল’ ধারার। এই ধারায় হেভি মেটালের সঙ্গে গ্রাঞ্জ মেটাল আর ইন্ডাস্ট্রিয়াল রককে মেশানো হয়। ‘ডেফটোনস’, ‘স্লিপনট’ আর ‘কুইন্স অব দ্য স্টোন এজ’ ব্যান্ডের গান ওউন্ডকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে