স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের রাউজানে রাতে একটি দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ কাউসারুজ্জামান বাবলু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার জঙ্গল রাউজান এলাকার বিএমও ব্রিক ফিল্ড সংলগ্ন স্থানে এই হত্যাকাণ্ড ঘটে।
কাউসারুজ্জামান বাবলুর বাড়ি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডালার মুখ এলাকায়। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে ইট-বালু সরবরাহের কাজ করতেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১২ বছর এবং ছোট মেয়ের বয়স দুই বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি বিপর্যয়ের মধ্যে পড়েছে বলছেন স্বজনেরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলু তাঁর নানার বাড়িতে একটি দাওয়াতে অংশ নেওয়ার পর গভীর রাতে বাড়ি ফিরছিলেন। পথে সশস্ত্র দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে কাছ থেকে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা আবুল কালাম বলেন, বাবলু কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিলেন না, তবে বিএনপির সমর্থক ছিলেন। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না বলেও তিনি জানান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
তবে না প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানিয়েছেন, বাবলু রাউজানের খামার টিলা ও তাঁর মামাতো ভাই পলিন টিলা কেটে মাটি বিক্রি করে আসছিলেন। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তিন থেকে চারজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি বিভিন্ন সংস্থার সোর্স হিসেবে কাজ করতেন— এমন তথ্যও পাওয়া গেছে, যা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আটকে অভিযান চলছে।
এদিকে সম্প্রতি রাউজানে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সহিংসতা বেড়েছে। এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আবদুল মজিদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। স্থানীয়রা বলছেন, গত দেড় বছরে এ ধরনের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যা স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৪ মিনিট আগে