স্ট্রিম প্রতিবেদক

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘বাংলাদেশের জনগণের ইচ্ছার সরাসরি প্রতিফলনই জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি।‘ আজ রোববার (১৭ আগস্ট) বেলা ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়’ শিরোনামের এক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন শিশির মনির। প্রবন্ধে তিনি বলেন, ‘জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে গঠিত সরকার প্রক্লেমেশনের (ঘোষণার) মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে।’
তা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের আরেকটি পদ্ধতি হিসেবে গণভোটের কথাও বলা হয় এ প্রবন্ধে। সেখানে আরও বলা হয়, ‘জুলাই সনদের কোনো বিধানের সঙ্গে বিদ্যমান সংবিধানের কোনো অংশ সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে।’
সেমিনারের সমাপনী বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন—অন্তর্বর্তী সরকার সংস্কার নিয়ে টালবাহানা করছে। তিনি বলেন, ‘আপনি বলেছেন (প্রধান উপদেষ্টা) সংস্কারের পরে নির্বাচন। তাহলে এখন সংস্কার নিয়ে টালবাহানা কেন? আমরা কি ৩০ দিন চড়ুইভাতি খেলতে গেছিলাম? এটা কি হা-ডু-ডু খেলা ছিল? আমরা তো সিরিয়াসলি নিয়েছি।’
নির্বাচনের পূর্বে সংস্কারের দাবি জানিয়ে মুহাম্মদ তাহের আরও বলেন, ‘যে ব্যাপারে ঐকমত্য হয়েছে, সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। আর যারা সংস্কারের বিপক্ষে, এরা নির্বাচনের বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে, তারা যেনতেন নির্বাচনের পক্ষে।’
সেমিনারে নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবিও করেন জামায়াতে ইসলামীর নেতারা।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে