স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন, চট্টগ্রাম নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাইদুল ছাত্র রাজনীতির পাশাপাশি সম্প্রতি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) কাবাডি উপকমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফয়সাল ও সালাউদ্দিন মোটরসাইকেলে চড়ে পটিয়ার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তাদের গতিরোধ করে। এরপর তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, দুজন যুবক মোটরসাইকেলযোগে অস্ত্র বহন করছে। দ্রুত অভিযান চালিয়ে আমরা তাদের আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রটির বৈধ কাগজ দেখাতে পারেনি। অস্ত্রটি বিদেশি নির্মিত।
মো. রাসেল আরও জানান, অস্ত্রটি কোথা থেকে এসেছে, কার কাছে যাচ্ছিল ও এর পেছনে বড় কোনো চক্র রয়েছে কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এক সূত্র জানায়, ছাত্রদল নেতা ফয়সাল দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়েও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগ রাখা বেশ কয়েকজন নেতাকর্মীকেও নজরদারিতে রেখেছে পুলিশ।
ঘটনার পর পটিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরেই গ্রেপ্তার দুজনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
ডিবি পুলিশের কর্মকর্তারা বলছেন, এই অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। অস্ত্রটির উৎস ও আগের ব্যবহার সম্পর্কেও বিস্তারিত তদন্ত চলছে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক অস্থিরতার সুযোগে কিছু চক্র অস্ত্র ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
এই বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলামকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে