স্ট্রিম প্রতিবেদক

ঢাকার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে ‘বোমা সদৃশ’ ব্যাগ পাওয়ায় সাময়িক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান যাত্রীরা। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলার একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাঁকিব খান বলেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে সন্দেহজনক ব্যাগ পাওয়ায় বিভিন্ন সংস্থাকে জানানো হয়েছে। তারা কাজ করছে।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান স্ট্রিমকে জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ শুরু করে দিয়েছেন। ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে, সেটিতে বিস্ফোরক রয়েছে, নাকি অন্য কোনো বস্তু। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকলেও ট্রেন চলছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক একটি বস্তা পাওয়া গেছে। পরীক্ষা–নিরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে