স্ট্রিম প্রতিবেদক

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শনিবার (১ আগস্ট) রাতে এই বৈঠক হবে।
দলটির একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে রাষ্ট্রপতি নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। সে লক্ষ্যেই এই পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, দলীয় সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের নীতিগত অবস্থান নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে।
তবে বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডা সম্পর্কে বিএনপি এখনো কিছু জানায়নি। দলীয় সূত্র জানায়, আলোচনায় নেওয়া সিদ্ধান্ত পরে গণমাধ্যমকে জানানো হবে।
গত বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় বা নির্দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে।
৮ ঘণ্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তার স্পষ্ট ব্যাখ্যা দরকার।
১৩ ঘণ্টা আগে
ব্যাগটি খুলে ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা চিঠি পান। চিঠিটিতে লেখা, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের?
১৪ ঘণ্টা আগে
দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, আমদানিনির্ভরতা কমানো, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সব বড় চুক্তির জাতীয় অডিটের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
১৫ ঘণ্টা আগে